শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নে কৃত্রিম জলাবদ্ধতা: অপরিকল্পিত ঘের ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিই মূল কারণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠা। পানির নিচে তলিয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিতে কয়েক দিনের জলাবদ্ধতায় অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর উত্তর আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মির্জাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। চলাচলের সড়ক হাঁটুসমান পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। এলাকার অধিকাংশ কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় কেউ মারা গেলে দাফন করা নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা নাছিমা বেগম বলেন, ঘরের চারপাশ পানিতে ভেসে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে দূরে অন্যের বাড়ি থেকে রান্না করে এনে পরিবারের সদস্যদের খাওয়াতে হচ্ছে।
মুজিবর সরদার, নজরুল ইসলাম বাবু, আজিবর রহমান ও সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, এলাকায় অপরিকল্পিতভাবে মৎস্য ঘের গড়ে তোলা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অপরিকল্পিতভাবে ঘের করায় পানি বের হতে পারছে না।

মিজানুর রহমান, আবুল হোসেন তরফদার ও হাসান সরদারসহ ভুক্তভোগী বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে সড়ক ও বসতভিটা চলাচলের উপযোগী করার স্থায়ী দাবি জানিয়েছেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জানার পরই ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নে কৃত্রিম জলাবদ্ধতা: অপরিকল্পিত ঘের ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিই মূল কারণ

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নে কৃত্রিম জলাবদ্ধতা: অপরিকল্পিত ঘের ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিই মূল কারণ

Update Time : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬