মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাল টাকাসহ শামীম আটক

গাইবান্ধায় জাল টাকাসহ শামীম আটক

গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাটপট্টি স্টেশন রোড এলাকায় একটি ঔষধের দোকানে জাল নোটসহ শামীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনতে এসে শামীম ১০০০ টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি পরীক্ষা করে জাল সন্দেহ হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
পরে স্থানীয়রা তাকে আটক করে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকাগুলো জাল।
আটককৃত শামীম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনি এলাকার মৃত হাবিবের ছেলে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, জাল নোটের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় জাল টাকাসহ শামীম আটক

গাইবান্ধায় জাল টাকাসহ শামীম আটক

Update Time : ১২:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬