বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ গাইবান্ধায় দুইজন গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারে অভিযান চালিয়ে ৫১ বোতল বিদেশি মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা।
বুধবার কামারজানি বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার গোলাম মওলার ছেলে মো. আবুল কালাম (৪৫) এবং দক্ষিণ আইনালের তাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সবুজ মিয়া (২৮)।
প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল কামারজানি বাজারের বটতলা এলাকায় আবুল কালামের নিজ দখলীয় টিনের ছাউনি ও বাঁশের বেড়াযুক্ত পশ্চিমমুখী মুদির দোকানের ভেতরে অভিযান চালায়। এ সময় দোকানের উত্তর ও পশ্চিম পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় অ্যালকোহলযুক্ত ‘Ice Vodka’ নামীয় বিলাতি মদ ২২ বোতল, ‘Mc Dowell’s No1’ নামীয় বিলাতি মদ ১৯ বোতল এবং ‘Ember Gold’ নামীয় বিলাতি মদ ১০ বোতল। এসব মদের মোট পরিমাণ ১৭ হাজার ৮৭৫ মিলিলিটার। এছাড়া একটি সাদা রঙের জিপারযুক্ত পলি ব্যাগ থেকে অ্যামফিটামিনযুক্ত ‘ইয়াবা’ নামীয় ১০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

৫১ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ গাইবান্ধায় দুইজন গ্রেফতার

৫১ বোতল বিদেশি মদ ও ইয়াবাসহ গাইবান্ধায় দুইজন গ্রেফতার

Update Time : ০৪:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬