বাদিয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাবে কর্মকর্তার ‘কি করতে পারেন করেন।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ১৫ টাকা কেজি দরের এই চালের মধ্যে পোকায় আক্রান্ত ও নিম্নমানের চাল পাওয়া যাচ্ছে। বিশেষ করে হাতিয়া পোকা ও নাটা পোকার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।বাদিয়াখালী পুরাতন বাজারে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রির জন্য ‘আলম ট্রেডার্স’ নামে একটি ডিলারের সাইনবোর্ড রয়েছে। সাইনবোর্ডে প্রতি কেজি চালের মূল্য ১৫ টাকা এবং প্রতিকেজি প্যাকেজের পরিমাণ ৩০ কেজি উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, দরিদ্র মানুষের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান ও বিতরণ প্রক্রিয়ায় যথাযথ নজরদারি নেই। এতে সরকারি এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ওসিএলএসডি শাহিদ হাসান কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি “কি করতে পারেন করেন এমন মন্তব্য করেন বলেও জানা গেছে।সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে এমন অভিযোগ এবং একজন কর্মকর্তার এ ধরনের মন্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। চালের মান পরীক্ষা, বিতরণ প্রক্রিয়া তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক 















