বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার খোলাহাটিতে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ

গাইবান্ধার খোলাহাটিতে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ও মাটিযুক্ত উপকরণ ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হাসেম বাজার পূর্বপাড়া থেকে নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১১০০ মিটার সড়কের সংস্কারকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, নতুন উপকরণের পরিবর্তে নিম্নমানের বালু, ভাঙা ইট ও মাটিযুক্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও পুরনো রাস্তার ওপরই নতুন উপকরণ ফেলে কাজ করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক সংস্কারের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ না করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এদিকে কাজের মান নিয়ে প্রশ্ন করায় ঠিকাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়ক সংস্কারকাজটি সরেজমিনে তদন্ত করে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কাজ বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার খোলাহাটিতে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ

Update Time : ০৬:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬