গাইবান্ধায় পুনাক ক্যান্টিনের শুভ উদ্বোধন
গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে পুনাক ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যান্টিনের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি।
পুনাক ক্যান্টিন চালুর ফলে পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশাপাশি পুলিশ লাইন্স, গাইবান্ধা স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দৈনন্দিন প্রয়োজন পূরণে সুবিধা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে এটি পুলিশ পরিবারের কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্য, গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ পরিবারের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় পুনাক ক্যান্টিনের শুভ উদ্বোধন
-
গাইবান্ধা প্রতিনিধি
- Update Time : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ৬৮ Time View
Tag :
জনপ্রিয়















