শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করার ম্যাচেই দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির জয়ের নায়ক মেসি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। সেই গোলেই মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি

মেসির গোলের পর নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে হেডে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের অধীনে এটিই ছিল প্রথম ম্যাচ। অভিষেকেই কোচকে শিরোপা উপহার দিলেন মেসিরা। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির ইতিহাসে নতুন নতুন অধ্যায় লিখে চলেছেন মেসি। মায়ামির হয়ে তার ১০০ গোলের মধ্যে ৭৬টি এসেছে এমএলএসে, ১৪টি লিগস কাপে, ৮টি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপে।নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯২৯।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

আজ বিশ্ব বাঁশ দিবস

বার্সায় যা পারেননি, মায়ামিতে তাই করে দেখালেন মেসি

Update Time : ১২:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬