শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাবা-ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

Oplus_16908288

গাইবান্ধায় বাবা-ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় বাবা ও ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদকসেবীদের আনাগোনা এবং প্রতিবাদ করায় ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোছা. শিরিনা বেগম গাইবান্ধার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সরকারপাড়া এলাকার মোস্তফা মিয়া (৫৫) ও তার ছেলে জিয়া মিয়া (২৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগে শিরিনা বেগম দাবি করেন, মোস্তফা ও জিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বাড়িতে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলসহ এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, মাদক সরবরাহ ও মাদকসেবীদের আনাগোনায় বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে এ বিষয়ে প্রতিবাদ করায় শিরিনা বেগম ও তার স্বামীকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিরিনা বেগম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা

গাইবান্ধায় বাবা-ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

Update Time : ০১:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬