গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ
সারের সরবরাহ নিশ্চিত, সারের দাম কমানো, কৃষক হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরে আয়োজিত এ সমাবেশে কৃষক ও সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার নিয়ে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। কিন্তু সারের সরবরাহ ও মূল্য নিয়ে কৃষকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষি উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা অবিলম্বে সারের সরবরাহ নিশ্চিত, দাম কমানো, কৃষকদের হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক 


















