গাইবান্ধায় মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে মিলল সাড়ে ৬ কেজি গাঁজা
গাইবান্ধা শহরের জেলখানা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল থেকে ৬ কেজি ৪৫৪ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় একটি পালসার মোটরসাইকেলকে দাঁড়ানোর সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেলটি রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে ট্রাফিক পুলিশ গাইবান্ধা সদর থানার সহযোগিতায় মোটরসাইকেলটিতে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে সুকৌশলে রাখা এবং সাইড কভার খুলে ৬ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়
নিজস্ব প্রতিবেদক 















