সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের কথিত মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাটে সার গোডাউন এলাকায় এ কর্মসূচি পালন করেন বলরামপুর ও পীরগাছা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। অভিযোগগুলো তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মানববন্ধনে বক্তব্য দেন শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিঠুন, জসিজার রহমান (সঞ্জু), মিজানুর রহমান, সালাম মিয়া, নুরমোহাম্মাদ (পিন্স)সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
তবে মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

গাইবান্ধায় মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

Update Time : ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬