সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাইফুল মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাইফুল মোল্লাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাইফুল মোল্লা গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের গফুর আলী মোল্লার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে মারধরে জড়িতরা ঘটনাস্থল থেকে চলে গেছে।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

Update Time : ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬