গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গাইবান্ধায় দেশবিরোধী ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা শ্রমিক দল।
মঙ্গলবার বিকেলে জেলা শ্রমিক দলের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি জানান। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ১২:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ২৯ Time View
Tag :
জনপ্রিয়
















