Category: জাতীয়

  • বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন

    বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন

    বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ‘বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি ‘সত্য উদঘাটন’ শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দি এখনও ভারতের জেলে থাকতে পারে।কমিশন জানায়, ‘আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দি অবস্থায় থাকাতে পরে এমন যেকোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমত চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ।

    প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে।
    ঘটনা দুটির একটি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হলো বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ঘটনা।

    এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল- ‘ওকে কখন ধরা হয়েছে? কোনো তথ্য দিয়েছে কি? এখনও কী জিজ্ঞাসাবাদ হয়েছে?’ ইত্যাদি।

    কমিশন জানায়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। ২০১৫ সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যাক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে ‘টিএফআই’ অক্ষরগুলো লেখা ছিল, যা ‘টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন’-এর ইঙ্গিত বহন করে।

    তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র‌্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র‌্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও, এটি ঢাকার উত্তরায় র‌্যাব ১ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র‌্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে। তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

    কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে, যার মধ্যে রয়েছে, কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান।’ তারা জানায়, ২০১০-এর দশকের গোড়ার দিকে ও মাঝামাঝি সময়ে টিএফআই কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায়, এক সময় এই স্থাপনাতে বেশ কিছু সেলসহ অতিরিক্ত একটি তলা ছিল, বর্তমানে এটিতে আর প্রবেশ করা যায় না।
    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আমরা এখনও আরও প্রমাণের অপেক্ষায় আছি। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাহউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে ফেলা সেলগুলোর একটিতে আটক ছিলেন। সালাহ উদ্দিন জানান যে তাকে ভারত-বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।’

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের বেশ ভেতরে এই হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রকৃতি এবং এ সময় পরিচয় গোপন রাখতে ‘জম টুপি’ পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন সদস্যদের উপস্থিতি থেকে এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এ ঘটনা সংঘটিত হয়েছিল।

    প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাব গোয়েন্দা শাখায় নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি ২০১১ সালের দিকে দুটি পৃথক ঘটনায় র‌্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে তিনজন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।’
    প্রতিবেদনে বলা হয়েছে ‘একটি ঘটনায় দুইজন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায়, একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘এর বিনিময়ে, র‌্যাব গোয়েন্দা শাখা বাংলাদেশের দুই বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে।’

    কমিশন জানায়, সেনা সদস্য বন্দীদের নাম জানাতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুমের ঘটনাগুলোর প্রাতিষ্ঠানিক ও আন্তঃসীমান্ত প্রকৃতি নির্দেশ করে।’ কমিশন মনে করে ‘তবে, ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দু’দেশের জন্য এর তাৎপর্য কী তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন।’ সূত্র :বাসস

  • ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট

    ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট

    ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা সমমনা দল ও জোট। নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেয়ার পক্ষে নয় তারা। এই ইস্যুতে নিজ নিজ জায়গা থেকে লিফলেট বিতরণ ও মিছিলসহ কর্মসূচি পালন করবে রাজনৈতিক দল ও জোটগুলো। পাশাপাশি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমমনা দল ও জোটের নেতারা। গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনা দল ও জোটের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।দেশের রাজনৈতিক, অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে গতকাল বিকালে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক হয়। বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

    বৈঠকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনে একদফা দাবিতে অংশ নেয়া সমমনা দল ও জোটের নেতারা বিএনপির সঙ্গেই জোটবদ্ধভাবে থাকার কথা জানিয়ে বলেন, ভবিষ্যতেও বিএনপির সঙ্গেই তারা থাকবেন। বিএনপির নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে বৈঠকে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি এখন যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর মতামত নিচ্ছে। অন্যান্য দল ও জোটের সঙ্গেও বৈঠক করবে দলটি। পরবর্তীতে এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

    নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনার বিষয়ে বৈঠকে নেতারা বলেন, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন। কিন্তু এই দল যদি সরকারের কারও পৃষ্ঠপোষকতায় করা হয় তাহলে সেটা জনগণ ভিন্ন চোখে দেখবে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও সূত্র জানায়।

    পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা জোটের মতবিনিময় করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে।

    ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনের আমাদের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথা-বার্তা বলেছি। কিন্তু কেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

    ওদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

  • মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

    মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

    আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ‘ইসলামিক রিসার্চ সেন্টারের ২১-তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, ১৬-১৭ বছরের জঞ্জাল কয়েক মাসের মধ্যে সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। এই দেশ কোন দলের কাছে ইজারা দেয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।সভায় যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।

  • কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

    কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঘন কুয়াশা পড়ে। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় যানবাহনগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্পট থেকে বাসযাত্রীসহ ১০-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহতের পর সকাল ১০টায় স্বাভাবিক হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

     

  • বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

    বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

    সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও, আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সে জন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত।বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহও বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা। ভোটব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল, তা দ্রুত পরিষ্কার হচ্ছে।বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।শুক্রবার সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য ৩০ কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি।

  • তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

    তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

    শোবিজে তারকাদের মাদকাসক্তি নতুন কিছু নয়। এটি মিডিয়ায় ওপেন সিক্রেট। তবে তা যখন আইনের গ-িতে পড়ে, তখন তোলপাড় শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন মাদকাসক্তি এবং মাদক কারবারের সাথে জড়িত তারকাদের তলবের কথা বলেছে, তখনই শোবিজে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছেন তানজিন তিশা, সাফা কবির, মনতাহা টয়া প্রমুখ। আরও অনেকের নাম আলোচিত হচ্ছে। যাদের নাম উচ্চারিত হচ্ছে, তারা এখন নানাভাবে মান বাঁচাতে মরিয়া। অথচ মাদক গ্রহণ কালে এটা ভাবেনি, শোবিজে কোনো কিছু গোপন থাকে না। এখন মান বাঁচাতে ছুটাছুটি শুরু করেছে। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়–য়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অনেক পরিচিত নায়ক, নায়িকা ও মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথমসারির অভিনেত্রী ও মডেলের মাদক স¤পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, শোবিজে বিভিন্ন ধরনের মাদকাসক্তি একটি নিয়মিত ঘটনা। অনেকে তারকা আছেন, যারা নিয়মিত মাদকসেবন করেন। তাদের অনেকে শুটিং স্পট কিংবা ঘরোয়া আড্ডায় মাদকসেবন করে থাকেন।

  • বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

    বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

    বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

    সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেকটার টিবি২ ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর সোরগোল তৈরি হয়েছিল।এই টিবি২ ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একইসঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরণের ড্রোনগুলোর।এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনও এলাকায় কোনও ড্রোন মোতায়েন করেনি।তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়ের ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান মোকাবিলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।জানা গেছে, নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফ অ্যান্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে।

  • যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২২ ডিসেম্বর) সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়।দুদক সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে।

  • গাইবান্ধায় জাসাস এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    গাইবান্ধায় জাসাস এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা  (জাসাস )এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার বিকাল ৩ টার সময় শহরের পাবলিক লাইব্রেরী হলরুমে গাইবান্ধা জেলা জাসাস এর আয়োজন এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের আহব্বায়ক বজলুল করিম রুপু ও সদস্য সচিব খান মোহাম্মদ কাওছার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় এবং জাসাস কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফেরদৌস ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন রোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।  বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী ও শাহিনুর আবেদীন। এছাড়াও রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর, নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, জাসাসের নেতাকর্মীরা।তারা সামাজিক উন্নয়নে জন্য, নিরঅলসভাবে কাজ করে যাচ্ছে।’এই কর্মী সভায় জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম, এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা, ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে পৌর পার্কে এসে শেষ হয় ।

  • তাপমাত্রা বৃদ্ধি, দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস

    তাপমাত্রা বৃদ্ধি, দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস

    উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। শীতের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। হঠাৎ কেন শীতের এই ছন্দপতন।

    কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলছেন। এমনকি আজ দিবাগত মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অধিদফতর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন শীত ও বৃষ্টি-দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

    আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটির সঙ্গে বিপুল মেঘমালার সৃষ্টি হয়েছে, যা দ্রুত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার বিকাল নাগাদ এসব মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে রোববার বিকাল পর্যন্ত।

    আবহাওয়াবিদেরা মনে করছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় তা দ্রুত ভূখণ্ডের ওপরে চলে আসছে। প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুক্র ও শনিবার দেশের উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

    লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ভেতরে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের গতিপথ আটকে আছে। এতে শীতের তীব্রতা কমে এসেছে। আগামী তিন দিন শীত হালকা বাড়লেও দেশের কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার আশঙ্কা কম।