গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২য় সম্মেলন অনুষ্ঠিত

Written by

in

টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার এই স্লোগান কে সামনে রেখে ইন্ডাষ্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) গাইবান্ধা জেলা শাখার আয়োজন দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় শহরের মধ্যপাড়া এমএন কনভেনশন হল রুমে এই দ্বি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একে এম হেদায়েতুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আই. বি. ডব্লিউ.এফের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, রংপুর দিনাজপুর অঞ্চলের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রংপুর জোনের সেক্রেটারী মোঃ জিল্লুর রহমান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক গাইবান্ধা এস এ ভিপি শাখা প্রধান মোঃ রাশেদুল করিম।

এছাড়াও ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলার ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন

ইচ্ছা শক্তি থাকলে যেকোনো ব্যবসায় অতিদ্রুত সফলতা অর্জন করা যায়। এজন্য দরকার কঠিন পরিশ্রম।বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্যোগক্তা তৈরির আহ্বান জানান ব্যবসায়ীদের প্রতি। পরে আমন্ত্রণত্রিত অতিথিদের কে  ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে  সম্মাননা স্বারক প্রদান করা হয়। সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *