বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট, আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৭ Time View

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বস্ত্র উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন জানান, গ্রেপ্তারের পর র‍্যাব তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করে। পরদিন সোমবার সকালে পুলিশ তাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করে এবং দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রফিকুল ইসলাম লিটন বিগত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাইবান্ধায় পুলিশ সুপারের বাংলোর গার্ডের ওয়াশরুম থেকে পুলিশ সদস্য মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট, আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫