বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান মিয়ানমার জান্তা সরকার প্রধান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২৮১ Time View

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন।

সেখানে তিনি যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেইপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনেরও চেষ্টা চলছে।

পশ্চিমা দেশগুলো মিন অং হ্লাইংয়ের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মিন অং হ্লাইং ব্যাংককে আগামী ৩-৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বিমসটেক জোটের বেশির ভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করেছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ অন্যমত।

এদিকে ভারতের সরকারি একটি সূত্রও জানায়, মিয়ানমারের কর্মকর্তারা জান্তা প্রধান এবং মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য নয়াদিল্লির কাছে ‘প্রস্তাব’ দিয়েছেন, তবে ভারত এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

বাদিয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাবে কর্মকর্তার ‘কি করতে পারেন করেন।

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান মিয়ানমার জান্তা সরকার প্রধান

Update Time : ০৬:৪৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫