মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৯৭ Time View

কিশোরগঞ্জে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সদর-পাকুন্দিয়া সীমান্তে পুলেরঘাট এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ। বিকেল তিনটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক আইডিতে মিছিলের ছবি শেয়ার করেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মিছিল করে ছাত্রলীগ। তাদের হাতে জাতীয় ও কালো পতাকা ছিল, সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই তারা পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

মিছিলের ব্যানারে লেখা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা যায়নি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার।
তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সুত্র : সমকাল
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াসহ বিভিন্ন মামলায় একদিনে ৭ জন আটক, জেলহাজতে পাঠানো হয়েছে

মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Update Time : ০১:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫