গাইবান্ধা-২ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর
গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু। অন্তত ৩০টি ভোটকেন্দ্রে অগ্রিম স্বাক্ষর গ্রহণসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ ও তদন্তের দাবি জানান তিনি।
শনিবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মো. আনিসুজ্জামান খান বাবুর সঙ্গে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরুর আগেই অন্তত ৩০টি কেন্দ্রে তাঁর ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল শিটে স্বাক্ষর গ্রহণ করেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব অনিয়মের তথ্য পান। এমনকি কয়েকটি কেন্দ্রে অগ্রিম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার বিষয়ও তাঁর নজরে আসে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণের দিন দুপুর দুইটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সদস্য তাঁর সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এসব অনিয়মের মাধ্যমে পরিকল্পিতভাবে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ দ্রুত প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ আসনের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা সদর-২ আসনে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ১২:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- ২২৫ Time View
Tag :
জনপ্রিয়
















