সুজন মহুরী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সুজন মহুরী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি:
আইনজীবী সহকারী অমিতাভ চন্দ্র রায় সুজন মহুরীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা বারের আইনজীবি সহকারি সমিতি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় নিহত সুজন মহুরীর গর্ভধারিণী মা, সহধর্মিণী স্ত্রী, আপন ভাই, স্থানীয় সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুজন মহুরী ছিলেন একজন নিরীহ আইনজীবী সহকারী। তার নির্মম হত্যাকাণ্ড আইন অঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অপরাধীরা যদি দ্রুত আইনের আওতায় না আসে, তাহলে আইনজীবী সহকারি সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আইনজীবী সহকারী (মুহুরী) অমিতাভ চন্দ্র রায় সুজন মহুরী নিহত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *