সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের দায়ে সাঘাটায় ৩ জনের তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুস্তম আলী (৪৮), মফিজুর (৪৮) ও শফিকুল মণ্ডল (৬০) নামে তিনজনকে আটক করে সাঘাটা থানা পুলিশ।
গ্রেপ্তারের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হলে তিনজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের পুলিশি প্রহরায় গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

মাদক সেবনের দায়ে সাঘাটায় ৩ জনের তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মাদক সেবনের দায়ে সাঘাটায় ৩ জনের তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Update Time : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬