সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মায়ের কাছ থেকে নিয়ে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে ৩১ হাজার টাকায় বিক্রির অভিযোগে শিশুটির বাবা ও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রির প্রায় দুই মাস পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম মোছা. ফাতেমা আক্তার জান্নাত। সোমবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
পুলিশ সুপার জানান, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কুট খাওয়ানোর কথা বলে তার মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে বাজারে যান। পরে আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের সহযোগিতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শিশুটির মা রোমানা খাতুন (২২) গাইবান্ধা আদালতে সন্তান উদ্ধারের আবেদন করেন। পরে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার সাহার বাজার মোড় থেকে শিশুটির বাবা হামিদুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর গ্রাম থেকে বিক্রির সহযোগী আব্দুল মজিদ সরকারকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে বিক্রির প্রায় দুই মাস পর শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় বিক্রির সহযোগী মোর্শেদা খাতুন (৪৫) এবং শিশুটিকে কিনে নেওয়া জেসমিন আক্তারকেও (২৮) আটক করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের টাকা জোগাড় করতে শিশুটির বাবা তাকে বিক্রি করেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় স্কুল মাঠে বালু মজুদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

Update Time : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬