বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার লিংকন।
সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদান তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ” ও “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” সহ বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন। সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

বাদিয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাবে কর্মকর্তার ‘কি করতে পারেন করেন।

গাইবান্ধায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ

Update Time : ১১:২৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬