রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রিকশাচালক বেলালকে চাকরিজীবী কল্যাণ সংস্থার আর্থিক সহায়তা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার প্রফেসর কলোনির রিকশা শ্রমিক বেলাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। চিকিৎসকরা তার পায়ে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।
এ অবস্থায় অসহায় রিকশা শ্রমিক বেলালের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চাকরিজীবী কল্যাণ সংস্থা। সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বেলালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও তার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রিকশাচালক বেলালকে চাকরিজীবী কল্যাণ সংস্থার আর্থিক সহায়তা
-
গাইবান্ধা প্রতিনিধি - Update Time : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ২২ Time View
Tag :
জনপ্রিয়


















