বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, অভিযানে দুই ড্রেজার ধ্বংস।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়দহ ঘাট এলাকায় বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন নদীতে রেখেই পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ড্রেজার মেশিন দুটি ও পাইপ ধ্বংস করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় ডিবির অভিযানে ৯৮ পিচ ইয়াবা মাদক ব্যবসায়ী আকরাম সহ ২ জন আটক।

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন, অভিযানে দুই ড্রেজার ধ্বংস।

Update Time : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬