নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ড্রেন থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট হাসপাতালের গেটের সামনের ড্রেনে নবজাতক ভেসে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।পরে ধামইরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমার মন্ডলের নেতৃত্বে পৌরসভার একটি দল ড্রেনে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে মতিবুল ফার্মেসির নিচের ড্রেন থেকে পানিতে ডুবে থাকা অবস্থায় নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।নবজাতকের পরিচয় ও কীভাবে শিশুটির মৃতদেহ ড্রেনে এল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ প্রতিনিধি 









