শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর শ্রীবরদি সীমান্তে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯‌ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ।
বিজিবি জানায়, বুধবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় প্রসাধনসামগ্রী পাচারের চেষ্টা করছিল।
এই গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমোটিক্স জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নে কৃত্রিম জলাবদ্ধতা: অপরিকল্পিত ঘের ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিই মূল কারণ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

Update Time : ০১:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬