শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মজিবর রহমান নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড, মাগুড়া সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম ওই শিশু স্থানীয় শিশু কল্যাণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত মজিবর বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের অগোচরে ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বাথরুমের ভেতরে পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ভয়ে কান্নাকাটি করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং ভিকটিমের পরিবারকে খবর দেয়৷ পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী শিশুটির পিতা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মজিবরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে ভিকটিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

গোবিন্দগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

Update Time : ০১:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬